অলৌকিক গল্প ও অন্যান্য গদ্যসাহিত্য

অলৌকিক গল্প

পিয়া সরকার বেশ কিছু অলৌকিক স্বাদের গল্প লিখেছেন। তার মধ্যে স্পষ্টত দুটি ভাগ করা যায়। একটি কিশোরবয়স্কদের জন্য, দ্বিতীয় প্রাপ্তবয়স্কদের জন্য। কিশোরদের উপযোগী অলৌকিক গল্পগুলি কিশোর ভারতী ও মায়াকাননে প্রকাশিত।

২০১৭ থেকে ২০২০ সালের ভিতর লিখিত একাধিক অলৌকিক গল্প নিশিগন্ধা নামক সংকলনে প্রকাশিত। এবাদে লৌকিক ভয়ের গল্প, বোঙ্গাই প্রকাশিত হয়েছে অন্তরীপ প্রকাশন থেকে প্রকাশিত চেনা মাটির অচেনা ভয় নামক সংকলনে (২০২৪) জয়ঢাক প্রকাশনা থেকে প্রকাশিত ছায়া-মায়া-ভয় সংকলনে প্রকাশিত হয়েছে অন্য একটি লৌকিক ভয়ের গল্প– মাই (২০২৪)

এবাদে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কিছু সামাজিক গল্প, লেখিকার একটি ফেসবুক পেজে প্রকাশিত হত। পেজটি বর্তমানে বিলুপ্ত। লেখাগুলোকে এক মলাটে আনার প্রচেষ্টা চলছে।

নন ফিকশন ( অন্যান্য গদ্যসাহিত্য)

নন ফিকশনে এ যাবৎ দুটি জায়গায় লেখিকার স্বাক্ষর আছে। আনাড়িমাইন্ডস প্রকাশিত সুখজাগানিয়া শীর্ষক নারী ও যৌনতার প্রবন্ধ সংকলনে প্রকাশিত হয় একটি লেখা। প্রকাশকাল ২০২৪। বইটি এখন আর পাওয়া যায় না।

দ্বিতীয় বইটি লেখিকার একক গ্রন্থ। ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত মৃত্যু বিসর্পিল, রাশিয়ান অ্যাডভেঞ্চারিস্ট এক দলের উরাল পার্বত্যমালায় রহস্যজনক মৃত্যুকথা নিয়ে লেখা।

Browse The Collection