Popular Characters
( পাঠক প্রিয় চরিত্র)

দর্শনা বোস

পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। সাহসী, ঠান্ডা মাথা, তলিয়ে ভাবতে দক্ষ অফিসার। ব্যক্তিজীবন ধোঁয়াটে, গ্লানিতে ভরা। দায়িত্বে একনিষ্ঠতা সম্ভবত ব্যক্তিজীবনের শূন্যতা ভুলে থাকার প্রতিষেধক হিসেবে কাজ করে। এ যাবৎ তিনটি পোস্টিং পেয়েছেন; বর্ধমান সিআইডির এক্তিয়ারে হিউম্যান ট্র‍্যাফিকিং, পরবর্তীতে হোমিসাইড বিভাগ এবং শাস্তিমূলক বদলির পরে ২০২৫ অবধি পোস্টিং পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানায়। দশ বছরের পেশাদার জীবনে তিনটি বড় কেস সমাধান করেছেন, কেসগুলির সমাধান পদ্ধতির উপর আধারিত তিনটি উপন্যাস এযাবৎ প্রকাশিত হয়েছে।

বৃশ্চিক — ২০২০
বৃশ্চিকচক্র — ২০২১
নিষাদ — ২০২৫

উমেশনাথ

ব্রিটিশ ইম্পেরিয়াল পুলিশের অধীনস্থ দেশীয় দারোগা। এসপ্ল্যানেড থানায় পোস্টেড। কর্মকালের পরিধি শুরু হচ্ছে ৩০ এর দশকে, যে সময় সারা দেশ ব্রিটিশ বিরোধী কার্যকলাপে উত্তপ্ত। যুব সম্প্রদায় স্বাধীনতা চায়, কিন্তু ভবিষ্যৎ দিশাহীন। উমেশনাথ দেশের স্বাধীনতার দাবির পৃষ্ঠপোষক, ব্রিটিশ অফিসারদের অত্যাচারী স্বভাবের কড়া সমালোচক কিন্তু একই সঙ্গে দাপ্তরিক ও প্রসাশনিক কাজকর্ম শিখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পন্থী। মনে প্রাণে বিশ্বাস করেন ইংরেজ দেশ ছেড়ে গেলে, সবার আগে প্রয়োজন হবে দেশ গঠনের কারিগরদের। নিজে সেই পথেই অগ্রসর হতে চান। তদন্ত পদ্ধতিতে ভিক্টোরিয়ান যুগের আমেজ ও তদানিন্তন বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি উমেশনাথের গল্পের প্রধান আকর্ষণ। উমেশনাথকে কেন্দ্রীয় চরিত্র রেখে ছোট গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।

আগুন পাখি (ছোট গল্প) — মায়াকানন শারদীয়া ২০২০
খাঁচার ভিতর অচিন পাখি (উপন্যাস ) — একচালা শারদীয়া ২০২১
স্মরগরল (উপন্যাস) — তমস ২০২৩
উল্কা (উপন্যাস) — তমস ২০২৪

প্রাণতোষদা

এই চরিত্রটি একজন অকাল্ট এন্থুসিয়াস্টের, বাংলায় তর্জমা করে বলা যেতে পারে অলৌকিক বিষয়ে আগ্রহী এক সাধারণ মানুষের। ভূমিকায় রয়েছেন প্রাণতোষদা। তিনি কোনো অলৌকিক নিরাময়কারী নন, কোনো তন্ত্র, মন্ত্র, যন্ত্রে বিশ্বাসী নন। তবে, বিশ্বাস করেন যেসব লৌকিক ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না, যা ভয়ের উদ্রেক করে, মানুষকে অস্থির করে তার অধিকাংশেরই সূত্র থাকে মানুষের মনে থেকে যাওয়া কোনো গভীর গহন পাপবোধে। প্রাণতোষ সামন্তর কোনো অলৌকিক ক্ষমতা নেই, শুধু আছে তীব্র অনুসন্ধিৎসা যা মানুষকে নিজের ভিতর লুকিয়ে থাকা অন্য মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

প্রাণতোষদাকে নিয়ে লেখা গল্প, উপন্যাসগুলি নিম্নরূপ
মণিকর্ণিকার ঘাটে– ভূতভুতুম ফেসবুক গ্রুপে প্রকাশিত (২০১৯)
অমোঘ–মায়াকানন শারদীয়া (২০২২)
হেকা–তমস (২০২৩)
অন্ধজনে দেহ চোখ–মায়াকানন (২০২৪)
মার্লোজ এন্ড– মায়াকানন ( ২০২৫)

Browse The Collection

Books and their publication ( গ্রন্থাবলি ও প্রকাশক)

Bengal Troika Publication

বিসাশন-২০১৯
নিহত হওয়ার আগে ও পরে-২০২০
মৃত্যু বিসর্পিল –২০২৫
Bengaltroika.com

Smell of Books Publication

নিশিগন্ধা–২০২৪

smellofbooks.in

Antareep

বৃশ্চিকচক্র ( পুনর্প্রকাশিত) -২০২৫
নিষাদ -২০২৫